Posts

Showing posts from July, 2026

সন্তান

Image
লেখক - মনসুর আলি      আজ অপূর্ব দৃশ্য দেখলাম আজ। বাইকটার চেন পড়ে গেছে। লুজ হয়ে গেছিল। গাড়িটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে গিয়ে গ্যারেজে দিয়ে পায়ে হেঁটে বাড়ি ফিরছি।      এমন সময় দেখলাম এক প্রৌঢ়া রাস্তার পাশের সাবমার্শাল কল থেকে জল নিচ্ছেন। আর একটা বাচ্চা ছেলে ওই সিক্স-সেভেনে পড়ে হয়ত, সাইকেলের ক্যারিয়ারে বসে আছে। গায়ে খেলার পোশাক। বোধহয় কোনো মাঠে প্র‍্যাক্টিসের পর ফিরছে।     উল্টো দিক থেকে আসা এক ভদ্রলোক ওকে আদরের সুরে বললেন, ‘কীরে তোর ভাই কোথায়?’     প্রৌঢ়া বললেন, ‘ওই দুটো আমার সোনাপাখি।’ তারপর একগাল হেসে বললেন, ‘এদের নে আমার শান্তি।’     আমি অনুভব করলাম, ‘আমার ক্ষেত্রেও এই কথা খাটে। আমারও মনে হয় আমার সন্তানরাই আমার মনের শান্তি।’     শুধু বুঝলাম, সন্তান কী জিনিস। বার্তা - প্রতিটা সন্তান তার বাবা-মায়ের প্রাণ। তাই সন্তানের যত্ন নিন। চিত্র সৌজন্য : Pixabay এই ধরনের আরও গল্প পড়ুন - গল্প - সচ্ছলতার চাবিকাঠি  https://www.golpochura.com/2026/01/blog-post_24.html গল্প - লেখার প্রয়োজন https://www.golpochura.com/2025/12/blog-post...