জবাব
লেখক - মনসুর আলি ছেলেটাকে সবাই পাগল বলত। ছেলেটা উত্তর করত না। রোজ সাইকেলে চেপে কম্পিউটার রিপেয়ারিং শিখতে যেত। উদাসপুর থেকে পাঁচ কিলোমিটার দূরে অনন্তপুরে। আজ সাত বছর অতিক্রান্ত। ছেলেটা এখন হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার। মাস গেলে আশি থেকে নব্বই হাজার টাকা ইনকাম। বড় বাড়ি করেছে। রাস্তা দিয়ে গেলে লোকে দু'চোখ ভরে রঙিন বাড়িটাকে দ্যাখে। রিয়াজুল নাম ওর। আজকে একটা জায়গায় এপয়েন্টমেন্ট আছে। কাজের। রিয়াজুল যাচ্ছে। সামনে পড়ে গেল সালাম মিঞা, যে এককালে রিয়াজুলকে ‘পাগলা’ সম্বোধন করে কথা বলত। আজ সেই সালামবাবু ওকে বলছেন, ‘কই রিয়াজুল কোথায় যাচ্ছ?’ রিয়াজুলের সেইসব দিনের কথা মনে পড়ে গেল। ইচ্ছে হল মোক্ষম একটা জবাব দেয়। কিন্তু খামস হয়ে গেল। ও বুঝল ওর সাফল্যই ওর জবাব। জবাব এভাবে দিতে হয়। সফলতা দিয়ে। কথা বা আচরণ দিয়ে নয়। বার্তা : অপমানের জবাব সাফল্য দিয়ে দিতে হয়। Imsge Source : Pixabay এই ধরনের গল্প আরও পড়তে ক্লিক করুন - গল্প : অধ্যবসায় https://www.golpochura.com/...